রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ জুন, ২০২৬
৮:০৪ পূর্বাহ্ণ
74 ভিউ

রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ | ৮:০৪ 74 ভিউ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশিদের পরিচালিত সন্দেহভাজন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত সমন্বিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ (জেআইএম)। রোববার পরিচালিত ‘অপস বেলাঞ্জা’ ও ‘অপস সেলেরা’ নামের এ অভিযানে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল), কোম্পানি কমিশন মালয়েশিয়া (এসএসএম) এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) যৌথভাবে অংশ নেয়। অভিযানে মালুরি, পানতাই দালাম এবং সেগামবুত দালাম এলাকায় বিদেশিদের দ্বারা পরিচালিত বলে সন্দেহভাজন ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করা হয়। অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মালুরি এলাকায় ১৭ জন বিদেশি পুরুষ, পানতাই দালামে ৫ জন এবং সেগামবুত দালামে ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক। অধিকাংশের বয়স ৪০ বছরের আশপাশে বলে জানা গেছে। সূত্রটি আরও জানায়, স্থানীয় ব্যবসা কার্যক্রম বিদেশিদের দখলে চলে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানটি পর্যবেক্ষণকারী সরকারি সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদক জানান, আটক হওয়া অধিকাংশ বিদেশি তাদের কর্মপারমিটের শর্ত ভঙ্গ করেছেন। বিশেষ করে নির্মাণ খাতের জন্য ইস্যুকৃত কর্মপারমিটধারীদের অনেককে মুদি দোকান ও খাবারের দোকান পরিচালনা করতে দেখা গেছে। একই অভিযানে কোম্পানি কমিশন মালয়েশিয়া (এসএসএম) বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি নোটিশ জারি করেছে। এসব অনিয়মের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে নিবন্ধিত নাম ও কোম্পানির নিবন্ধন নম্বর প্রদর্শন না করা, সাইনবোর্ড না থাকা এবং ব্যবসার তথ্য প্রকাশে ব্যর্থতার অভিযোগ রয়েছে। অন্যদিকে, কেপিডিএন কুয়ালালামপুর মূল্য নির্ধারণ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৬ হাজার ৫০০ রিঙ্গিত অর্থদণ্ডসহ ১০টি কম্পাউন্ড জারি করেছে। আটককৃতদের কুয়ালালামপুর অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট শাখায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান