কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ জুন, ২০২৬
৮:৫৬ পূর্বাহ্ণ
49 ভিউ

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে সালিশ, মায়ের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ | ৮:৫৬ 49 ভিউ
কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের রশিদপুর এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের মাধ্যমে থামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে। ৪ জুন বিকালে ওই কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশের ধামাচাপার চেষ্টা করে। এদিকে ওই ঘটনায় রিফাত আহমেদ নামে এক কিশোরকে অভিযুক্ত করে গত শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোর হলো, উপজেলার রশিদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রিফাত আহমেদ। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনার পর কিশোরটি পলাতক রয়েছে। পুলিশ সূত্র জানায়, উপজেলার রশিদপুর এলাকায় ৪ জুন বিকালে ওই শিশুটি বাড়ির পাশে মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রিফাত ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণের চষ্টো করে। এসময় শিশুটির ডাক চিত্কারে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের চষ্টোর ঘটনা স্বজনদের খুলে বললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায়, শিশু ধর্ষণের চষ্টোর ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক