বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ মে, ২০২৬
৪:৩৭ অপরাহ্ণ
36 ভিউ

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ | ৪:৩৭ 36 ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী তাসনিম (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা করা হয়। সোমবার (২৫ মে) দিবাগত রাতে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাসনিম বন্দর এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার তার মেয়ে স্থানীয় এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে তাসনিম অন্য একটি শিশুকে দিয়ে কৌশলে তার মেয়েকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করা হয়। বাড়ি ফেরার পর রাতে শিশুটির রক্তপাত শুরু হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে শিশুটি ঘটনার বিস্তারিত জানায়। অভিযুক্ত কিশোর ঘটনাটি কাউকে জানালে ছাদ থেকে ফেলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তাসনিমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য