সংকটে পড়বে বেসরকারি খাত – বর্ণমালা টেলিভিশন

সংকটে পড়বে বেসরকারি খাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৭:১২ 147 ভিউ
সরকার যদি ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণে যায়, তাহলে তা বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি কঠিন করে তুলবে বলে মনে করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান। তিনি বলেন, সরকার যদি এ পরিকল্পনা গ্রহণ করে তাহলে দেশে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। গতকাল রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে ‘বাজেট অন্তর্দৃষ্টি : চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ আলোচনার আয়োজন করে এমসিসিআই এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার। কামরান তানভিরুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হয়েছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, ঋণের উচ্চ সুদহার এবং এলডিসি উত্তরণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ প্রেক্ষাপটে বাজেটের দিকনির্দেশনা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এমসিসিআই প্রস্তাবিত কয়েকটি কর সংস্কার বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পারকুইজিট সীমা ১০ থেকে ২০ লাখ টাকায় উন্নীত করা, উৎসে কর রিটার্নের সময়সীমা মাসিকের পরিবর্তে ত্রৈমাসিক করা এবং উৎসে কাটা ভ্যাট সমন্বয়ের সময়সীমা তিন থেকে ছয় করপর্যায়ে বাড়ানো। এসব সিদ্ধান্ত ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মত দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার, এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম ও ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান এফসিএ হাসান মাহমুদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ