নিউজ ডেক্স
আরও খবর
দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি
যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে?
দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ?
ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত
হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব
বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত
হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী
সুব্রত নন্দী, অন্টারিও, কানাডা
রাজুক উওরা মডেল স্কুলের চৌকস ছাত্র ছিল আমার ভাস্তে পৃথ্বী নন্দী জয় । ফুটবল টেনিস ক্রিকেট থেকে শুরু করে ম্যারাথন ডেকাথেলন সব ইভেন্টেই ফিটেস্ট । স্বপ্ন ছিল নিজ জন্মভূমির মাটির স্বার্বভৌমত্ব রক্ষায় সেনা কর্মকর্তা হবে । ন্যাশনাল ক্যাডেট কোরের ( BNCC) কমান্ডিং অফিসার পৃথ্বী বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে নিয়োগ লাভ করে ২০২২ এ ।
নেভাল একাডেমির তুখোড় ক্যাডেট অফিসার পৃথ্বী টানা দুই বছর হাড় ভাঙ্গা পরিশ্রমের প্রশিক্ষণ নিয়ে একদম পাসিং আউট প্যারেডের জন্য প্রস্তুত। ঠিক এমন সময়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়াই ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের মসনদে বসলেন রাজাকার আলবদরদের গুরু সুদখোর ইউনুস।
এই বরাহ শাবক ক্ষমতায় এসেই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী থেকে শুরু করে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া মেধাবী হিন্দুদের বের করে দিতে শুরু করলেন । এনএসআইয়ের ভেতর রাজাকার মনস্ক কিছু কর্মকর্তা ছিল ইউনুস সরকারের অপকর্মের যোগালদার ।
এনএসআইয়ের সুপারিশে পৃথ্বীকে কোন কারন না দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছিল নেভাল একাডেমি থেকে। জিজ্ঞেস করা হয়েছিল আমি তার কে হই ? ভারতে তার কে কে আছে ? অথচ পৃথ্থীর জন্মের আগেই আমি কানাডায় অভিবাসী হয়েছিলাম । জীবনে সে দুবার হয়তো আমাকে দেখেছে।
ক্রীড়া পাগল এই টগবগে ছেলেটি জানত না রাজনীতি কি ? আওয়ামী লীগ বিএনপি বা জামায়াত কি ? শুধুই জানতো লেখাপড়া ও খেলাধুলা। শুধুমাত্র সাম্প্রদায়িক প্রতিহিংসা থেকে নিরীহ নির্দোষ এই ছেলেটির মতো আরও বহু ছেলের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছিল শান্তিতে নোবেল জয়ী ড ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা।
গত একবছর পৃথ্থী শুধু ট্রমার মধ্যে কাটিয়ে দিয়েছে তার স্বপ্ন ভাঙা দুমরে মোচড়ানো জীবনটিকে নিয়ে। কিন্তু মানুষের মেধাকে অবদমিত করে রাখা যায় না । মেধা ও যোগ্যতা থাকলে স্বপ্ন পূরণের অন্য দরজা খুলে যায়। পৃথ্থী গতকাল দেশ ছেড়ে পোল্যান্ডের ওয়ারশে Warsaw University Of Business এ বিজনেস ম্যানেজমেন্ট পড়তে চলে গেছে । বাংলাদেশে হয়ত কোনদিন আর ফিরবে না সে । পবিত্র মাতৃভূমির মাটি রক্ষায় যে শপথ সে নিয়েছিল সেই দেশের মাটিতেই তার স্থান হলো না ! হায় অভাগা বাংলাদেশ! হায় সেলুকাস !!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]