শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল – বর্ণমালা টেলিভিশন

শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ৬:২৭ 143 ভিউ
বার্সেলোনার চোখ ছিল এই ম্যাচটায়। আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খুইয়ে বসলেই বার্সেলোনা এক মৌসুমের বিরতি দিয়ে আবারও বনে যেত লিগ চ্যাম্পিয়ন। তবে মায়োর্কার বিপক্ষে সেটার খুব কাছে গিয়েও শেষমেশ হয়নি রিয়ালের। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে এই নাটকীয় ম্যাচে শেষ মিনিটে জয় এনে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন। রিয়াল অবশ্য উদযাপনটা কিছুক্ষণের জন্যই থামাতে পেরেছে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন চার। বৃহস্পতিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচে জিতলেই অবশ্য বার্সা শিরোপা নিশ্চিত করে ফেলবে। কাতালুনিয়ায় শুরু হয়ে যাবে ঘরোয়া ট্রেবলের উদযাপন। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হেরে যাওয়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল। ম্যাচের শুরুতে এগিয়ে যায় মায়োর্কা। ১১তম মিনিটে মার্টিন ভালিয়েন্ত গোল করেন। তিনি ডান দিক থেকে বক্সে বল পেয়ে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। বল ঠেকাতে পারেননি লা লিগায় নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। রিয়াল দলে এই ম্যাচে অনেক তারকাই ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। তারপরও রিয়াল শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। তরুণ ফরোয়ার্ড এমবাপে এবং ইংলিশ জুড বেলিংহ্যাম বেশ কয়েকবার চেষ্টা করেন, তবে মায়োর্কার গোলকিপার লেও রোমান দুর্দান্ত সেভ করেন। ৬৮ মিনিটে অবশেষে গোল পান কিলিয়ান এমবাপে। তিন মায়োর্কা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল মৌসুমে তার ৪০তম গোল। এরপরও ম্যাচে উত্তেজনা ছিল। মায়োর্কার মাতেউ মোরে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি, কোর্তোয়া একা তাকে আটকে দেন। এরপর আরদা গুলের শট রোমান ঠেকান, আর একবার এমবাপের শট গোললাইন থেকে হেড করে ফেরান ভালিয়েন্ত। তাতে মনে হচ্ছিল ড্রই বুঝি এই ম্যাচের নিয়তি! তবে তখনই দৃশ্যপটে চলে আসেন রিয়ালের ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামোন। বল পেয়ে মায়োর্কার ডিফেন্ডারদের হালকা দ্বিধার সুযোগ নেন এবং উঁচু শটে বল গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। ম্যাচের সময় তখন ৯৫ মিনিট। রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। তাতে বার্সার অপেক্ষা বাড়ে আরও এক দিনের জন্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?