শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৬
৫:৩৫ পূর্বাহ্ণ
39 ভিউ

শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ | ৫:৩৫ 39 ভিউ
ক্রীড়ামোদী ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ ফুটবলের উত্তাপ শেষ হওয়ার পর আবারও শীর্ষ ক্লাবের লড়াইয়ে ফিরছে ইউরোপীয় ফুটবল। মৌসুমের প্রথম দিনেই আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল, প্রতিপক্ষ কভেন্ট্রি। দীর্ঘ ২২ বছর পর গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করা আর্সেনাল এবারও শিরোপার প্রধান দাবিদার হিসেবে যাত্রা শুরু করছে। এমিরেটস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করার লক্ষ্যে নামবে মিকেল আর্তেতার দল। অন্যদিকে চ্যামপিয়ানশিপ থেকে দীর্ঘ ২৫ বছর পর শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি। নতুন মৌসুমে নতুন অনেক সমীকরণ নিয়ে শুরু হচ্ছে এবারের লিগ: নতুন কোচের অধীনে ম্যান সিটি ও লিভারপুল: দীর্ঘ এক দশক ও ২০টি ট্রফি জয়ের পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন পেপ গুয়ার্দিওলা। তার স্থলাভিষিক্ত হওয়া এনযো মারেস্কার অধীনে সিটির নতুন যাত্রা শুরু হচ্ছে বোর্নমাউথের বিরুদ্ধে। অন্যদিকে আরনে স্লটের বিদায়ের পর লিভারপুলের ডাগআউটে দেখা যাবে নতুন কোচ আন্দোনি ইরাওলাকে। আলোনসোর চেলসি: চেলসির দায়িত্বে আসা জাবি আলোনসোর প্রথম ম্যাচ সোমবার, প্রতিপক্ষ ফুলহ্যাম। অন্যান্য লড়াই: ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নতুন উন্নীত হওয়া হাল সিটির, আর গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো টটেনহ্যাম প্রথম ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার