লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ আগস্ট, ২০২৫
৭:৪৯ পূর্বাহ্ণ
102 ভিউ

লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:৪৯ 102 ভিউ
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজার ব্যাটে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাসকিন আহমেদ—৪ উইকেট শিকার করেন মাত্র ২৮ রানে। জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম তিন বলেই তিনটি বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। তবে ৯ বলে ১৫ রান করে ফিরে যান তিনি। এরপর লিটন দাস ও তানজিদ তামিমের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। দেখেশুনে খেললেও ২৪ বলে ২৯ রান করে আউট হন তানজিদ। তবে উইকেটে থিতু হয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন। সাদা বলে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকা লিটনের ব্যাট এবার হাসল। সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান—১৯ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করে ১৩.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার