লস অ্যাঞ্জেলেসে ইরাক-সিরিয়ার চেয়েও বেশি সেনা মোতায়েন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুন, ২০২৫
১১:৩৯ পূর্বাহ্ণ
231 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

লস অ্যাঞ্জেলেসে ইরাক-সিরিয়ার চেয়েও বেশি সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৯ 231 ভিউ
ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে যে সংখ্যক সেনা মোতায়েন করেছেন, তা ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাসংখ্যার চেয়েও বেশি। ট্রাম্প প্রশাসন শহরটিতে প্রায় ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০-এর বেশি সক্রিয় ডিউটিতে থাকা মেরিন মোতায়েন করেছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মোট ৪,৮০০ সেনা মোতায়েন রয়েছে, যেখানে ইরাকে আছে ২,৫০০ এবং সিরিয়ায় ১,৫০০ জন। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই মোতায়েনের জন্য দুই মাসে করদাতাদের ব্যয় হবে ১৩৪ মিলিয়ন ডলার। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সূত্রপাত ৬ জুন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক অবৈধ অভিবাসীদের ব্যাপকহারে আটক করার মাধ্যমে বিক্ষোভের সূচনা হয়। পরদিন সন্ধ্যা নাগাদ অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর জেরে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় দাঙ্গায়। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের নির্দেশ দেন। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করেই এই পদক্ষেপ নেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ডেমোক্র্যাট গভর্নর। এক টেলিভিশন ভাষণে গভর্নর নিউসাম বলেন, গণতন্ত্র আমাদের চোখের সামনে আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়া হয়তো প্রথম, কিন্তু এখানেই থামবে না। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান গত নির্বাচনে ট্রাম্প তার প্রচারে অবৈধ অভিবাসীদের “অবৈধ অনুপ্রবেশ” বলেই অভিহিত করেছিলেন এবং সেই কথার প্রতিফলন ঘটাচ্ছেন ক্ষমতায় এসেও। গভর্নরের আপত্তি সত্ত্বেও জাতীয় রক্ষী মোতায়েনের নির্দেশ দিয়ে ট্রাম্প অভিবাসন ইস্যুকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে লস অ্যাঞ্জেলেসে সেনা সমর্থিত দমনপীড়নের মাঝেও বুধবার যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ। ট্রাম্প গুরুতর শক্তি ব্যবহারের হুমকি দিয়েও আন্দোলন থামাতে পারেননি। মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর ঘোষণা দেশের ভেতরে সংকট চলাকালীন ট্রাম্প ঘোষণা দেন, তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নিচ্ছেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক স্থান হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট যে, ট্রাম্প অভ্যন্তরীণ অস্থিরতার সময়ে বিদেশি অভিযান থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি অভিবাসন প্রশ্নে ‘শক্ত অবস্থান’ নিয়ে দেশীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার