রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ আগস্ট, ২০২৫
৮:০৪ পূর্বাহ্ণ
149 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০৪ 149 ভিউ
ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো। তিনি টেলিগ্রামে লিখেছেন, “হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝঝিয়ায় আর কোনো রুশ রেলসেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী- ট্যাংকভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আঁধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল- এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান।” প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ ট্রেনের ডজনখানেক বগি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ট্রেনটি জাপোরিঝঝিয়ার দক্ষিণাংশে উরোজায়নি ও তোকমাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছিল। সর্বশেষ এ হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। উল্লেখ্য, রুশ সেনারা ইতোমধ্যেই জাপোরিঝঝিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার, বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নেয়। অন্যদিকে, সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা হয়। সূত্র : কিয়েভ পোস্ট

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার