নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা
পহেলগামে হামলার ঘটনা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে কংগ্রেস নেত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। তোপ দেগেছেন দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে।
মঙ্গলবার বৈসারনের নিহতদের স্মরণে লম্বা সময় বক্তৃতা দেন কংগ্রেস এই নেত্রী। মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘দেশের সেনার প্রতি গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান। শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন। যুদ্ধ বন্ধের ঘোষণা করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!’
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণ শুনতে শুনতে আমার একটা খটকা লাগছিল। আজও মনে হচ্ছিল—তারা অপারেশন সিঁদুরের কথা বললেন, সন্ত্রাসবাদের কথা বললেন, দেশের নিরাপত্তার কথা বললেন, ইতিহাসের পাঠও দিলেন, কিন্তু একটি কথা কেউ বলনেন না! ওই দিন ২২ এপ্রিল, ২৬ জনকে তাদের পরিবারের সামনে প্রকাশ্যে হত্যা করা হল। এই হামলা কেন হল? কীভাবে হল?’
গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি সামনে টেনে কংগ্রেস নেত্রী বলেন, ‘ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল?’
এসময় অমিত শাহকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অমিত শাহ। তার তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকি দায়ভারও নিলেন না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]