মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ আগস্ট, ২০২৫
৫:৫৭ পূর্বাহ্ণ
243 ভিউ

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৭ 243 ভিউ
যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই। আলজাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়। লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় এক ঘণ্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়, জানায় । সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা