ভিন্ন দিকে মোড় নিচ্ছে বিক্ষোভ, জার্কাতায় শক্ত অবস্থানে পুলিশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ আগস্ট, ২০২৫
৬:১৯ অপরাহ্ণ
89 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ভিন্ন দিকে মোড় নিচ্ছে বিক্ষোভ, জার্কাতায় শক্ত অবস্থানে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৬:১৯ 89 ভিউ
ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনের বাইরে বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিক্ষোভকারীরা। সংসদ সদস্যদের বেতন, শিক্ষায় ব্যয় এবং সরকারি স্কুলগুলোতে খাবার দেওয়ার কর্মসূচিসহ একাধিক ইস্যু নিয়ে বিক্ষোভ হয়। বৃহস্পতিবার রাতে তাদের ওপর দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এসময় পুলিশের একটি সাঁজোয়া যান আফনান কুরিনিয়াওয়ান নামের এক মোটরসাইকেল রাইডশেয়ার চালককে ধাক্কা দেয়। এতে ওই চালক নিহত হন। এরপরই ভিন্ন দিকে মোড় নেয় আন্দোলন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত ওই বিক্ষোভ দেশটির রাজধানী জাকার্তা ছাড়াও কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ছড়িয়ে গেছে। মেদান ও সুরাবায়ার মতো বড় শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী ছাত্র ও জনগণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষও হয়েছে। পালটা জবাবে তাদের ওপর জলকামান ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাকার্তার পুলিশ হেডকোয়ার্টারের সামনে ডাকা ছাত্রদের বিক্ষোভ ক্রমেই বাড়ছে। মেদানে নর্থ সুমাত্রা রিজওনাল হাউস অব রিপ্রেজেন্টিভের সামনে শতাধিক বিক্ষোভকারী অবস্থান নেন। এসময় রাস্তা বন্ধ হয়ে যায়। অবস্থান নেওয়া ছাত্র ও মোটর রাইডশেয়ার চালকদের এ সময় পানি ও খাবার বিতরণ করতে দেখা যায়। তাদেরকে রাস্তার ওপর থেকে ময়লা সরিয়ে নিতেও দেখা গেছে। দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। শুক্রবার দুপুরের আগে জাকার্তার বেশ কয়েকটি স্কুল তাদের ছাত্রদের ছুটি দিয়ে দেয়। প্রায় সব অফিস তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে। কিছু কিছু স্থানে সেনা মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পার্লামেন্ট ভবনের বাইরের এক কর্মসূচি বিক্ষোভে রূপ নেয় বৃহস্পতিবার। আফনান কুরিনিয়াওয়ান নিহত হওয়ার পর জাকার্তার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভের ডাক দেন ইন্দোনেশীয় শিক্ষার্থীরা। এ ঘটনায় নিজেদের ভুল অবশ্য স্বীকার করে নিয়েছে দেশটির পুলিশ। জাকার্তার পুলিশ প্রধান আসেপ ইদি সুহেরি বলেছেন, ‘পুলিশের প্রধান ও পুরো ইউনিটের পক্ষ থেকে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। এবং দুঃখ প্রকাশ করছি।’ মোটরসাইকেল চালকদের একটি সংগঠনের বরাতে বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তি বিক্ষোভে জড়িত ছিলেন না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো একটি বিশেষ ভিডিওবার্তায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে নিহত চালকের প্রতি দুঃখ ও তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। পুলিশকে তিনি এ ঘটনার তদন্ত করে দ্রুত সুরাহা করার নির্দেশ দিয়েছেন। তবে আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করায় বিক্ষোভ আরও সহিংস রূপ নিচ্ছে। ইন্দোনেশিয়ার সর্বাধিক ছাত্র ইউনিয়নের প্রধান মুজাম্মিল ইহসান বলেছেন, পুলিশ ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই চলবে। রয়টার্সকে তিনি বলেছেন, আশা করছি- আরও অনেক ছাত্র গ্রুপ আমাদের সঙ্গে যোগ দেবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার