ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি, দ্রুত জবাব চায় বিসিবি – বর্ণমালা টেলিভিশন

ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি, দ্রুত জবাব চায় বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১০:২৯ 69 ভিউ
অনুমিত সিদ্ধান্তই এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। নিরাপত্তা শঙ্কায় টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ তা এবার আনুষ্ঠানিকভাবে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার ( ৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের জরুরি সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি খেলতে আইসিসির কাছে চিঠি পাঠানোর বিষয়টিও পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দ্রুত জবাবও আশা করছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি লিখেছে, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিস্তারিত পর্যালোচনা করেছে বোর্ড। ভারতের ম্যাচগুলোয় বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা থাকায় বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না। এই সিদ্ধান্তের আলোকে, ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করে। বোর্ড বিশ্বাস করে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যাবশকীয়। পরিস্থিতি সম্পর্কে আইসিসির বোধগম্যতা ও দ্রুত সাড়ার অপেক্ষায় বিসিবি। তবে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই জানা গেছে যে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এমন শঙ্কা থাকলেও আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং বাকিটি মুম্বাইয়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে