ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে চোরাকারবারিকে আটক – বর্ণমালা টেলিভিশন

ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে চোরাকারবারিকে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:২৩ 102 ভিউ
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ২৮-বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপিরি টহল দল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালানসহ তাকে সীমান্তের পূর্ব লাকমা এলাকা থেকে আটক করে। সাবজল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে। শুক্রবার রাতে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন। ব্যাটালিয়নের বালিয়াঘাট বিওপি সূত্র জানায়, উপজেলার দুধের আউটা গ্রামের সাবজল হোসেন তার অপর সহযোগীসহ ভারতীয় কসমেটিকসের চালান নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহলদল শুক্রবার রাতে সাবজলের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতার ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প