উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুলাই, ২০২৫
১০:১৮ অপরাহ্ণ
109 ভিউ

উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ১০:১৮ 109 ভিউ
দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ জুলাই) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি সমতল সম্পর্কিত এক বিশেষ বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি। বিশেষ বার্তায় বলা হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে, ২৪ থেকে ২৬ জুলাই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) তিন দিনে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি বাড়তে পারে। একই সময়ে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘ফেনীতে হঠাৎ বন্যা হচ্ছে। কিন্তু উজানে বা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে বন্যা পরিস্থিতি হওয়ার কথা না। এটি অস্বাভাবিক মনে হচ্ছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়