ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ১০:২৪ 113 ভিউ
ব্রিটেনের সাবেক সংসদ সদস্য কেট নিভেটন এক দশকের বৈবাহিক জীবনে চরম পারিবারিক সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, সেই সময় নিয়মিতভাবে ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে, যার পেছনে ছিলেন তার প্রাক্তন স্বামী এবং সাবেক কনজারভেটিভ এমপি এন্ড্রু গ্রিফিথস। ‘ব্রেকিং দ্য সাইলেন্স: কেটস স্টোরি’ নামের এক ডকুমেন্টারিতে কেট নিভেটন নিজের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো-এর প্রতিবেদনে বলা হয়েছে, কেট নিভেটন জানিয়েছেন—শুধু বৈবাহিক জীবনের সেই ১০ বছরই নয়, বরং এরপরের আরও পাঁচ বছর ধরে নানা আইনি জটিলতা ও হয়রানির মাধ্যমে তার জীবন দুর্বিষহ করে তোলেন এন্ড্রু গ্রিফিথস। নিজের বৈবাহিক জীবনের বিভীষিকাময় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেট নিভেটন বলেন, ‘ওর নির্যাতনে ঘুম ভেঙে যেত প্রায়ই। চোখ খুলেই দেখতাম, সে আমার শরীরের ওপর চড়াও। অনেক সময় দাঁতে দাঁত চেপে সহ্য করতাম, কখনো পারতাম না—ডুকরে কেঁদে উঠতাম। বেশিরভাগ সময় তাতেও সে থামত না। যদিও কখনও কখনও থামত, তবে তখন তার রাগ ভয়াবহ হয়ে উঠত। এমনকি, আমাকে বিছানা থেকে ফেলে না দেওয়া পর্যন্ত লাথি মারতে থাকত। তখন বাধ্য হয়ে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখতাম, কিংবা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতাম।’ কেট নিভেটন বলেন, ‘বাইরে থেকে আমাদের সংসারকে নিখুঁত ও সুখী বলে মনে হতো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন—আমার জন্য সেই সংসার ছিল নিছক এক দুঃস্বপ্ন। শুরুতে অনেক কিছুই চোখে পড়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম, ওর উপর কাজের চাপ বেশি, মানসিকভাবে ক্লান্ত—তাই এমন আচরণ করে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, আমি কত বড় একটা ভুল করেছিলাম।’ তিনি জানান, সন্তানের নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। কেট বলেন, ‘‘একদিন বাড়ির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল গ্রিফিথস। আমাদের দুই সপ্তাহের মেয়েটা তখন ক্ষুধায় কান্না করছিল। হঠাৎ গ্রিফিথস চিৎকার করে ওঠে—‘শাট দ্য ফাক আপ’। তখনই আমি বুঝে যাই এখানে আসলে আর সময় নষ্ট করা ঠিক হবে না। কারণ, আমার সন্তানের ভবিষ্যৎও ঝুঁকির মুখে।’’ কেট আরও জানান, ‘অনেক সময় রাগে-ক্ষোভে আমি ওকে বলতাম—পুলিশে গিয়ে অভিযোগ করব। তখন সে হুমকির সুরে বলত, ‘আমি এই এলাকার এমপি, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কেউ তোমার কথা বিশ্বাস করবে না।’ ২০১৩ সালে কেট নিভেটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এন্ড্রু গ্রিফিথস। তবে সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৮ সালে। এরপর ২০২১ সালের ডিসেম্বরে এক পারিবারিক আদালত রায়ে জানান, গ্রিফিথস একাধিকবার কেটকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। সাবেক এমপি কেট নিভেটন জানান, বিচ্ছেদের পরও সাবেক স্বামী অ্যান্ড্রু গ্রিফিথস টানা পাঁচ বছর ধরে তাঁকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার ভেতর ফেলে মানসিকভাবে নিপীড়ন করে গেছেন। আইনের অপব্যবহার করে তাঁকে হয়রানি করা হয়েছে। কেট এই ধরনের ‘লিগ্যাল অ্যাবিউজ’ বা আইনগত নির্যাতনকে সহিংসতারই একটি ধারাবাহিক রূপ হিসেবে দেখছেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্টনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কেট। একজন পেশাদার, মধ্যবিত্ত নারী হয়েও দীর্ঘ সময় পারিবারিক সহিংসতার শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে কেট নিভেটন বলেন, ‘অনেকেই মনে করেন, পারিবারিক সহিংসতা কেবল নিম্নবিত্ত পরিবারে ঘটে। কিন্তু বাস্তবতা হলো, এটি সমাজের যেকোনো শ্রেণি বা পেশার মানুষের সঙ্গে হতে পারে। এমপি নির্বাচিত হওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছি—নির্যাতনের শিকার নারীদের হয়ে কাজ করব।’ ‘ব্রেকিং দ্য সাইলেন্স: কেটস স্টোরি’ ডকুমেন্টারিতে যুক্তরাজ্যের পারিবারিক আদালতব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং শিশু সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও উঠে এসেছে। প্রতিবছর দেশটির পারিবারিক আদালতে প্রায় ৩০ হাজার মামলা পারিবারিক সহিংসতাসংশ্লিষ্ট অভিযোগ গৃহীত হয়। উল্লেখ্য, অ্যান্ড্রু গ্রিফিথস একসময় নারী অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ২০০৬ সালে প্রধানমন্ত্রী থেরেসা মের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য