নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোর পুকুরে একটি জীবন্ত ইলিশ ধরা পড়েছে। আজ শনিবার দুপুরে ইউএনও রবিউল ইসলামের উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছও উঠে আসে।
এ সময় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন উপস্থিত সকলেই। জালে উঠে আসা মাঝারি সাইজের ইলিশটি প্রায় ১০ ইঞ্চি লম্বা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলাপাড়া ইউএনওর পেজ থেকেও একটি পোস্ট দেওয়া হয়।
এ বিষয়ে সদ্য বদলি অর্ডার পাওয়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পুকুরে জীবন্ত ইলিশ পাওয়া যায় এ কথা বহুবার শুনেছি। বিভিন্ন সময়ে পেপার পত্রিকার পাতায়ও দেখেছি। তবে আজ নিজ চোখে দেখতে পেয়েছি।
মাছটা জালে উঠে আসার পর অনেক সময় ধরে লাফিয়েছে। তবে পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ থাকায় সেখান থেকেও এ মাছের রেনু পুকুরে আসতে পারে বলে ধারণা এই কর্মকর্তার।
