ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৬
৫:১১ পূর্বাহ্ণ
49 ভিউ

ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ | ৫:১১ 49 ভিউ
মেদ কমাতে হলে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরাতেই হবে-এমন ধারণা অনেকেরই। কেউ ভুঁড়ি কমাতে, কেউ আবার বাড়তি ওজন ঝরাতে ব্যায়ামে দীর্ঘ সময় ব্যয় করেন জিমে। বিশেষজ্ঞদের মতে, ক্যালোরি বার্ন যত হবে ততই কমবে ওজন। তবে ব্যায়াম ছাড়াও যদি প্রতিদিনের রুটিনে কয়েকটি অভ্যাসকে রপ্ত করতে পারেন, তাহলে মিলবে কাঙ্খিত ফলাফল। কীভাবে সহজে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায়, জেনে নিন। পর্যাপ্ত ঘুম জরুরি ওজন কমাতে ঘুম অপরিহার্য। কারণ আপনার ঘুম যদি সম্পূর্ণ হয় তাহলেই ঝরতে থাকবে শরীরের মেদ। অনেকেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে থাকেন। আর তাদের জন্য এই ঘুম খুবই প্রয়োজন। অনেকের শরীরেই ঘুমের চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে। আর তাতে সাড়া দিয়ে তবেই মেলে কাঙ্খিত স্বস্তি। যদি ভালো ঘুম হয়, তাহলে হাঙ্গার হরমোন গ্রোলিনের লেভেল বাড়বে, আর লেপ্টিনের লেভেল কমবে। যার ফলে আপনার খুবই কম খিদে পেতে পারে। যাদের ঘুম কম হয়, তারা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন এবং জাঙ্ক ফুড বেশি খেতে চান। যা মেদ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ব্ল্যাক কফিতে চিনি নয় বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলে কফি ভালো অপশন। তবে এই ব্ল্যাক কফিতে কিছুতেই চিনি মেশানো যাবে না। ব্ল্যাক কফি পান করলে সপ্তাহে অন্তত ৫০০ ক্যালোরি কমতে পারে। চিনি কম অথবা চিনি ব্যতীত যে কোনো রান্না মেদ ঝরাতে খুবই সাহায্য করে। রান্নায়ও চিনির ব্যবহার কমানো ভালো অভ্যাস। পর্যাপ্ত পানি পান করা পানি শরীরের জন্য যেমন জরুরি, তেমনি মেদ কমানোর ক্ষেত্রেও কার্যকর। খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভর্তি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এটি বিশেষ করে যারা বারবার কিছু না কিছু খেতে চান, তাদের জন্য উপকারী। কোল্ড ড্রিংক পরিহার ক্যালোরি কমানোর জন্য সবচেয়ে জরুরি হলো কোল্ড ড্রিংক পরিহার করা। কোল্ড ড্রিংক খেলে ক্যালোরি বাড়ে। এ ছাড়াও ক্যানের জুস এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে একটি ফল খাওয়া উচিত। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন জাঙ্ক ফুড ওজন বাড়ানোর অন্যতম বড় কারণ। অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত এসব খাবার শরীরে দ্রুত মেদ জমায়। তাই ওজন কমাতে চাইলে জাঙ্ক ফুড যতটা সম্ভব দূরে রাখাই ভালো। সন্ধ্যার স্ন্যাকস সন্ধ্যার স্ন্যাক্সসে অতিরিক্ত তেল জাতীয় বা ভাজাভুজি খাবার খাবেন না। সেই সময় গ্রিন টি বা কোনো মৌসুমি ফল খেতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার