ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম – বর্ণমালা টেলিভিশন

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:১২ 125 ভিউ
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) প্রথম প্রহরে কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয়। পরে তারা নিজ নিজ হলে ফিরে যান। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, “‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ হয়েছে দেশে এখনও চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। মিটফোর্ডের মতো নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সোহাগ ভাইকে হত্যা করেছে, তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, ‘সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে জীবন দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইডেনের প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে। নারী শিক্ষার্থীরাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।’ তারা সবাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সারা দেশে চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান