বেড়েছে ওমরাহ ভিসার ফি – বর্ণমালা টেলিভিশন

বেড়েছে ওমরাহ ভিসার ফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:৪১ 68 ভিউ
সৌদি আরব সরকার ওমরাহ ভিসা ইস্যুতে নতুন কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভিসা ফি। আগে যেখানে ভিসা ফি ছিল ১৭ থেকে ১৮ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত। এখন ভিসা করতে গেলে আগের চেয়ে ৪ থেকে ১০ হাজার টাকা বেশি গুনতে হবে ওমরাহ যাত্রীদের। এতে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচও উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। ওমরাহ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সি ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন ভিসা আবেদন করতে হচ্ছে ‘নুসুক মাসার’ অ্যাপের মাধ্যমে, যেখানে হোটেল ও পরিবহন বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি, ট্যাক্সি বুকিংও নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে করতে হচ্ছে, যা কেবল অনুমোদিত সেবাদানকারীদের মাধ্যমেই সম্ভব। এর ফলে আগে যেসব এজেন্সি সৌদি অংশের সহযোগিতা ছাড়াই ভিসা করত, তাদের অনেকের আইডি বন্ধ হয়ে গেছে। এখন কেবল লাইসেন্সধারী ও সৌদি অনুমোদিত এজেন্সিগুলো ভিসা প্রক্রিয়ায় অংশ নিতে পারছে। এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘নতুন নিয়মের কারণে আগে ভিসা হতো এমন অনেক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু বাংলাদেশের লাইসেন্সধারী এজেন্সিগুলোকে সৌদি আরবের অনুমোদিত সংস্থার সঙ্গে সমন্বয় করে ভিসা নিতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আগে হয়তো সৌদি আরবে একটি লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার ভিসা করত। এখন কিন্তু সে পাঁচ হাজারের বেশি ভিসা করতে পারছে না। স্বাভাবিকভাবে সে তার খরচ বাড়িয়ে দিয়েছে।’ ‘এছাড়া নতুন নিয়ম অনুযায়ী আমাদের লাইসেন্সধারী ওমরা এজেন্সিগুলো সৌদি অংশের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এতে একটু সময় লাগছে। এখন হোটেল বুকিং ও পরিবহন বুকিংয়ের নম্বর ছাড়া ভিসা হচ্ছে না। একটি নতুন সিস্টেমে সবকিছু নিয়ে আসা হচ্ছে। আগে ভিসার জন্য এত নিয়মকানুন ছিল না।’ ফরিদ আহমেদ মজুমদার আরও বলেন, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং এতে ভিসা ফিও কিছুটা হয়তো কমবে। তবে নতুন সিস্টেমের কারণে আগের চেয়ে কিছুটা বেশি ভিসা ফি দিতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ