বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল – বর্ণমালা টেলিভিশন

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৫২ 108 ভিউ
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে কয়েকদিন ধরেই চলছিল জটিলতা ও টানাপোড়েন। ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে সভা বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি তাদের সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যোগ না দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ভার্চুয়ালি হলেও সভায় অংশ নিচ্ছে ভারত। এসিসির ২৪ ও ২৫ জুলাইয়ের বার্ষিক সভাকে সামনে রেখে এখন ঢাকায় উপস্থিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি। ভার্চুয়ালি সভায় যোগ দেবেন শ্রীলঙ্কা ও নেপালের কর্মকর্তারাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এসিসির বার্ষিক সভার আয়োজন করেছি। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবাইকে যুক্ত করা, সেটা আমরা পেরেছি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা ঢাকায় আসতে পারছে না, তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছে। আফগানিস্তান প্রতিনিধি ইতোমধ্যে এসে পৌঁছেছে, ভারত ও শ্রীলঙ্কা ভার্চুয়ালি যুক্ত হবে।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে। আমরা যে দ্বিপাক্ষিক সিরিজটি স্থগিত করেছি, সেটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই করেছি। দুই বোর্ড বসে সময় নির্ধারণ করেছি। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। সম্পর্কটা যে ইতিবাচক, তা আমরা ধরে রাখছি।’ আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। ফলে টুর্নামেন্টের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এসিসির এই সভা তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সম্পর্ক ও সমঝোতাই বড় ভুমিকা রাখবে — এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না