নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩
রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পীরগাছার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে ৫০/৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখাসে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে পড়ে। ওই অংশের নিচে নরম বালির স্তর থাকায় সামনের বাম চাকা দেবে গিয়ে বাসটি পুকুরে উল্টে যায়।
পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় বাসটি সোজা করে পুকুর ও আশেপাশে তল্লাশি করে। নিহত ও আহতদের উদ্ধার করেন তারা।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
