বিপিএলের নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার – বর্ণমালা টেলিভিশন

বিপিএলের নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:১২ 34 ভিউ
প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছু সময় পর শুরু হয় এবারের বিপিএল নিলাম। তবে এবার এনামুল হক বিজয়, শফিউল ইসলামসহ ৯ জন ক্রিকেটার বিপিএলের নিলামে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্ট এই আদেশ দেন। ৯ ক্রিকেটারের করা রিটে এই আদেশ দেন হাইকোর্ট। তারা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মো. নিহাদুজ্জামান এবং সানজামুল হক। রিটকারীদের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহিন এম রহমান অংশ নিয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই সদস্য বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত আদেশে রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছেন। বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা বেশ কয়েকজন ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাদ পড়বেন। তবে এদের মধ্যে কে ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই ক্রিকেটারদের বাদ দেয়ার কারণ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসরের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ীই তদন্তের স্বার্থে কয়েকজন খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি