বাড়ি বিক্রি করলেন সালমান খান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জুলাই, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
292 ভিউ

বাড়ি বিক্রি করলেন সালমান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১৪ 292 ভিউ
স্বাভাবিক জীবন যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে বলিউড সুপারস্টার সালমান খানের জন্য। সিনেমার শুটিং হোক বা কোনো ছবির মুক্তি, প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মোটা বলয় ঘিরে রেখেছে তাকে। অথচ এই নিয়ন্ত্রণ আর আতঙ্কের মধ্যেই এবার শোনা যাচ্ছে বিস্ময়কর খবর। নিজের বাসভবনই নাকি বিক্রি করে দিয়েছেন বলিউড ভাইজান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের এই ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন ‘ওয়ান্টেড’ তারকা। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রীত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন—শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দীর্ঘ দিন ধরে সালমান খান বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছেন না। এরই মাঝে ফ্ল্যাট বিক্রির খবর তার ভক্তদের খানিকটা হতাশই করলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ