বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৭ 126 ভিউ
দিনেশ কার্তিক রাখঢাক না রেখেই বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে।’ ভারতীয় সাবেক ওপেনার কয়েকটি যুক্তিও দেখিয়েছেন। যার একটি আবার বহুল চর্চিত। মাথাব্যথার মূলে নাজমুল হোসেন শান্তদের ডট বল খেলা। অধিনায়ক শান্ত মানছেন, ডট বলেই ডুবাচ্ছে বাংলাদেশকে। তবে তিনি দায় না নিয়ে উল্টো যুক্তি দেখিয়েছেন। গতকালের ম্যাচের উদাহরণ টেনেছেন শান্ত। নিউজিল্যান্ডের কাছে হেরে ট্রফির মিশন শেষ হওয়ার দিনে বাংলাদেশের ব্যাটাররা ডট বলের খেলায় মেতেছিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ১৮১টি বলে কোনো রান নিতে পারেনি টাইগাররা। শান্তর মতে, পরিস্থিতি অমন অবস্থায় নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত পাত্তাড়ি গুটানো বাংলাদেশের অধিনায়ক যুক্তি টেনেছেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি আজকের (কিউইদের বিপক্ষে) ডট বলের কথা বলেন, আমি বলব আমরা ৫ বা ১০ ওভার পরপরই ১-২টা করে উইকেটে হারিয়েছি। ওই সময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। তবে যদি একটি বা দুটি বড় জুটি গড়ে উঠত, তাহলে হয়তো এটা হতো না।’ শান্তদের সঙ্গে এমন হরহামেশাই হচ্ছে। ট্রফির মিশনে দুবাইয়ে ৩০০ বলের মধ্যে ১৫৯টি (৫২%) ডট খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেদিনও ব্যাটিং ব্যর্থতা দেখা দিয়েছিল। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি বেড়ে ১৮১টি (৬০%)তে দাঁড়িয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রতিটি ম্যাচে বাংলাদেশের ডট বলের হার ছিল ৫০ শতাংশের বেশি। পেস বোলিংয়ে ছন্নছাড়া ব্যাটিং, স্পিনে দুর্বলতা এবং দায়িত্বহীনতায় বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। ডট বল হচ্ছে, ম্যাচে চাপ বাড়ছে। একসময় ভুল শট খেলে ফিরছেন টাইগাররা। এমনই দেখা যাচ্ছে বেশি। শান্তদের প্রত্যয় খুব দ্রুত এই সমস্যার পথ খুঁজে পাবে দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা