বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:২৪ 70 ভিউ
বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রানের দেখা মেলে অহরহ। সেখানে ২২১ রানের পুঁজি একেবারে মামুলি। সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহ-র জোড়া ফিফটিতে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা। ৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ। দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে। আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ ও আজমতউল্লাহ ওমরজাই। রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫২ রান পেয়ে যায় আফগানিস্তান। তানভীর ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত ২৩ রানে স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। তিনে নামা সেদিকউল্লাহ আতাল (৫) আজ সুবিধা করতে পারেননি। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা তানজিদকে। ৫৮ রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। দুজনে কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন। তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তাদের দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ৩১তম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত (৫০)। পরের ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহর (৫০) স্টাম্প গুঁড়িয়ে দেন মিরাজ নিজেই। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা। ৪০ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ। তবে অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে ৭ ওভার বল করে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব। আগামী ১১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে