বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৪৫ পূর্বাহ্ণ
135 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪৫ 135 ভিউ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। আটক টিকলি শরিফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক উপ-সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। ক্যাম্পাস সূত্রে আরও জানা যায়, জুলাই অভ্যুত্থানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ভোলারোডে একটি দোকানে টিকলিসহ তিনজনকে অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে রাতেই প্রক্টর তাকে পুলিশের হাতে তুলে দেন। বাকি দুজনের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ববি শাখা ছাত্রদলের নেতা মিনহাজুল ইসলাম বলেন, টিকলিসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের সামনে গোপন মিটিং করছেন বলে জানতে পারি। তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। টিকলি বলেন, আমার কালকে (আজ) সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সন্ধ্যায় বাইরে বের হলে জুনিয়রদের সঙ্গে দেখা হয়। আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলে তাদের হস্তান্তর করি। ওসি রফিকুল বলেন, টিকলির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই