ফের মাঠে গড়ানোর অপেক্ষায় আইপিএল – বর্ণমালা টেলিভিশন

ফের মাঠে গড়ানোর অপেক্ষায় আইপিএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৫ | ১১:০৫ 182 ভিউ
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা আপাতত থেমেছে। যুদ্ধবিরতির ঘোষণাতে সম্মত হয়েছে দুদেশ। আর তাতেই স্থগিত হয়ে যাওয়া আইপিএলকে আবারও মাঠে ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শনিবার জানায়, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের বিদেশি খেলোয়াড় ও কোচদের ফেরানোর চেষ্টা করছে। ভারত সরকারের অনুমতি সাপেক্ষে ১৫ মে এর আগে-পরে ফের মাঠে গড়াতে পারে আইপিএল। এর আগে, কাশ্মীর ইস্যুতে সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়ে গেলে গত শুক্রবার এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করে ভারতীয় বোর্ড। তার আগে চলমান পিএসএলও স্থগিত হয়ে যায়। পরিস্থিতি উত্তজেনকার হলে ধারামশালায় গত ৮ মে ম্যাচের মাঝপথে বাতিল হয়ে যায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের লড়াই। পরে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়ায় দেশে ফিরে যায় বিদেশি ক্রিকেটাররা। তবে এখন জানা যাচ্ছে দ্রুতই ফের মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। আর সেটি হলে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি সদস্যদের ফেরত আনা। কেননা, এদের একটি বড় অংশ ভারত ছেড়েছেন শনিবার। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ফেরত আসার জন্য বলেছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের যাদের যাত্রাপথে ট্রানজিট ছিল, তাদের আপাতত পরবর্তী যাত্রা বাতিল করে অপেক্ষায় থাকতে বলা হয়েছে। রোববার ভারত ছাড়ার কথা এমন কোচদের একটি ফ্র্যাঞ্চাইজি যাত্রা বাতিল করতে বলেছে। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি আবার ভালো অবস্থায় আছে। গুজরাট টাইটান্সের কেবল দুইজন বিদেশি খেলোয়াড়- জস বাটলার ও জেরাল্ড কুটসিয়া ভারত ছেড়েছেন। দলটি তাদের ফেরানোর চেষ্টা করছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আশাবাদী, মে মাসে টুর্নামেন্ট ফের মাঠ গড়ালে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসবে। কিন্তু যদি টুর্নামেন্ট ২৫ মের পর পর্যন্ত গড়ায় তাহলে তাদের ফেরার কোনো নিশ্চয়তা নেই। সূচি অনুযায়ী সেদিন কলকাতায় ফাইনাল হওয়ার কথা। এর মূল কারণ দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট। এর মধ্যে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ শুরু হবে লর্ডসে, ১১ জুন। উল্লেখ্য, চলতি আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ৫৭টি ম্যাচ। ৫৮তম ম্যাচটি হওয়ার কথা ছিল পাঞ্জাব ও দিল্লির মধ্যে, ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। সেই ম্যাচ আবার হবে কী না, এখনও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা