ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০২৫
৯:১৮ পূর্বাহ্ণ
158 ভিউ

ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:১৮ 158 ভিউ
দেশে ভোজ্যতেলের বাজার কয়েক মাস ধরে দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে তা আবার অস্থির হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ায় পাম অয়েল নির্ভর বায়োফুয়েল (জৈব জ্বালানি) নীতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ভোজ্যপণ্যটির মূল্য বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের পাম অয়েল ও সয়াবিন তেলের বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের সবচেয়ে বড় পাইকারি ভোজ্যপণ্যের বাজার। আমদানি করা পণ্যের বড় অংশ এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। ব্যবসায়ীরা জানান, গত এক মাসে খাতুনগঞ্জে পাম অয়েলের দাম মণপ্রতি ৭০-৭৫ টাকা বেড়েছে। এর প্রভাব পড়েছে সয়াবিনেও—দাম বেড়েছে মণপ্রতি ১০০ টাকা। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশেও এখন পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে দাবি ব্যবসায়ীদের। বিশ্ববাজারে এপ্রিল-জুনে পাম অয়েলের দাম স্থিতিশীল ও কিছুটা নিম্নমুখী ছিল। এপ্রিলে প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ছিল ৯৯৪ ডলার, যা মে মাসে কমে ৯০৮ ডলারে নামে। জুনে তা আবার বেড়ে হয় ৯৩৫ ডলার। তবে ২৫ জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে টনে ১ হাজার ২০ থেকে ১ হাজার ২৫ ডলারে। গত কয়েক মাস বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিনের দাম প্রায় স্থিতিশীল ছিল। এপ্রিল-জুনে ভোজ্যতেলটির দাম ছিল ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৬৭ ডলার। তবে জুলাইয়ের শুরুতে দাম স্থির থাকলেও মাসের শেষ দিকে মূল্য নেমে আসে ১ হাজার ডলারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাম অয়েল দিয়ে বায়োফুয়েল উৎপাদন বাড়াচ্ছে ইন্দোনেশিয়া। দেশটি বর্তমানে বায়োফুয়েলের উৎপাদন ৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করছে। ২০২৫ সালের মধ্যে তা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শীর্ষ উৎপাদনকারী দেশে জৈব জ্বালানি হিসেবে চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে এখন দাম বাড়ছে পাম অয়েলের। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, বায়োফুয়েল হিসেবে ব্যবহার বাড়লে পাম অয়েল সহজলভ্য থাকবে না। এতে সয়াবিনের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়তে পারে। খাতুনগঞ্জ ঘুরে জানা গেছে, গত বৃহস্পতিবার মণপ্রতি পাম অয়েল লেনদেন হয়েছে ৫ হাজার ৭৭০ থেকে ৫ হাজার ৭৭৫ টাকায়, যা এক মাস আগে ছিল ৫ হাজার ৭০০ টাকার মতো। সুপার পাম অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০ টাকায়। পাম অয়েলের দাম বাড়ায় সয়াবিনের দামও বেড়েছে মণপ্রতি ১০০ টাকা। এসও (সরবরাহ আদেশ) পর্যায়ে সয়াবিন লেনদেন হয়েছে ৬ হাজার ৫০০ টাকায়। পাইকারি দামের প্রভাব পড়ে খুচরা বাজারেও—খোলা পাম অয়েল ও সয়াবিনের দাম লিটারপ্রতি ৪-৫ টাকা বেড়েছে। বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, ‘দেশে এখন পর্যাপ্ত ভোজ্যতেলের মজুদ রয়েছে। ব্যাংকিং সমস্যা কমে যাওয়ায় ও ডলারের সরবরাহ বাড়ায় আমদানি স্বাভাবিক হয়েছে। তবে ইন্দোনেশিয়ার বায়োফুয়েল ইস্যুর কারণে সাম্প্রতিক সময়ে পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা