প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:১৯ 68 ভিউ
প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করতে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্বীপটি সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, সুজ্জাল এলাকার কাছে নির্মাণ করা হবে। খবর ডনের। ইসলামাবাদে এক তেল ও গ্যাস সম্মেলনে পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন অ্যান্ড কোর বিজনেস ডেভেলপমেন্ট) আর্শাদ পালেকার জানান, ছয় ফুট উঁচু এই প্ল্যাটফর্ম উচ্চ জোয়ারের প্রভাব কাটিয়ে সার্বক্ষণিক অনুসন্ধান কার্যক্রম চালাতে সাহায্য করবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে পাকিস্তানের ‘ম্যাসিভ অয়েল রিজার্ভ’ নিয়ে মন্তব্য করার পর দেশটির অনুসন্ধান কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই সরকার ৩ স্থানীয় কোম্পানি অফশোর অনুসন্ধান লাইসেন্স দিয়েছে। এগুলো হলো পিপিএল, মেরি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি। পালেকার বলেন, পাকিস্তানে এই প্রকল্পটি প্রথম; আবুধাবির সফল কৃত্রিম দ্বীপ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি পরিকল্পনা করা হয়েছে। তার মতে, নির্মাণকাজ ফেব্রুয়ারিতে শেষ হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। কোম্পানির লক্ষ্য প্রায় ২৫টি কূপ খনন। এদিকে, বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠান ভিটল জানায়, তারা পাকিস্তানের বৃহত্তম তেল রিফাইনারি সিএনার্জিকোর সঙ্গে মিলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভেরি-লো সালফার ফুয়েল অয়েল (ভিএলএসএফও) চালান সরবরাহ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ