প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর, ২০২৬
৪:২১ পূর্বাহ্ণ
24 ভিউ

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:২১ 24 ভিউ
ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে, গণমাধ্যমে প্রায়ই এমন খবর আসছে। কিন্তু এ ব্যর্থতার দায় কে নেবেন-ট্রাম্প নাকি তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ? এ দুই নামের পাশে আরেকটি নাম অনুচ্চারিত থেকেছে; আর ব্যর্থতার দায় শেষ পর্যন্ত তাকেই নিতে হলো। তিনি যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি বা সেনাবাহিনী বিষয়কমন্ত্রী ড্যানিয়েল পি. ড্রিসকল। স্থানীয় সময় সোমবার তিনি পদত্যাগ করেছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনের উপস্থাপনা থেকে রাজনীতিতে আসা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন ড্রিসকল। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা আর্মি সেক্রেটারি ড্যানিয়েল পি. ড্রিসকল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতাদের অপসারণের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তার বারবার মতবিরোধ হয়েছিল। ড্রিসকলের পদত্যাগ খুব বেশি অপ্রত্যাশিত ছিল না। এটি এমন এক অস্থির সময়ে ঘটল যখন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর থেকে সেনাবাহিনীর জন্য সবচেয়ে ব্যস্ত ও সংকটপূর্ণ সময় চলছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ইউনিটের সদস্যরা প্রধান ভূমিকা পালন করছেন। এছাড়া ইউরোপে মোতায়েন সেনাবাহিনীর কমান্ড ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও অন্য সহায়তা দিচ্ছে, যা বিশাল রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে টিকে থাকতে সাহায্য করছে। এরই মধ্যে হেগসেথ একের পর এক বরখাস্তের ঘটনা ও বিবাদে জড়িয়ে পড়েছেন। ফলে মার্কিন সেনাবাহিনী কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। অথচ এ সময়েই তাদের প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকির মোকাবিলা করতে হচ্ছে। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্রমাগত আঘাত হানছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ড্রিসকল সশরীরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনের কর্মকর্তারা জানান, গত এপ্রিলে কোনো কারণ ছাড়াই জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করার পর থেকে সেনাবাহিনীতে কোনো ‘চিফ অব স্টাফ’ (সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা) নেই। এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। হেগসেথ অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন, যাদের জেনারেল জর্জের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হতো। এখন সেনাবাহিনী বেসামরিক নেতৃত্ব থেকেও বঞ্চিত হতে যাচ্ছে- অন্তত যতক্ষণ না ট্রাম্প নতুন কোনো সেনামন্ত্রী নিয়োগ দিচ্ছেন। ড্রিসকলের পদত্যাগের খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এমন একসময়ে এ পদত্যাগ ঘটল যখন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। ফলে নতুন কাউকে দ্রুত নিয়োগ ও তার অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলেন ড্যান ড্রিসকল। ৪১ বছর বয়সি ড্রিসকল দেশটির ইতিহাসে এ পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি ব্যক্তি। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোন ব্যবহারে আগ্রহের কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসাবে পরিচিতি পেয়েছিলেন। সিবিএস’র প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে তার বিরোধ চলছিল কয়েক মাস ধরেই। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পদমর্যাদার দিক থেকে ড্রিসকলের অবস্থান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ঠিক পরেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার পর ড্রিসকলও সেই তালিকায় যুক্ত হলেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। এছাড়া সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন। ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে চাপে থাকা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরাল হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা তার পদত্যাগ দাবি করছেন। এ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার সিনেটর জন অশঅফ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব