‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬
৪:৪৭ পূর্বাহ্ণ
26 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ৪:৪৭ 26 ভিউ
বর্ষা এলেই ভবদহ অঞ্চলের মানুষের জীবনে ফিরে আসে একই দুর্ভোগের গল্প। চার দশকেরও বেশি সময় ধরে হাজার কোটি টাকার প্রকল্প, অসংখ্য প্রতিশ্রুতি, আর নানা উদ্যোগের পরও টানা কয়েক দিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে যশোরের ভবদহ ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক ডুবে যাওয়ায় চরম মানবিক সংকটে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধানের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভবদহ অঞ্চলের সহস্রাধিক নারী-পুরুষ। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির আয়োজন করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানিবন্দি মানুষ মাথায় মাথাল, কাঁধে লাঙল, মই ও নিড়ানি, হাতে জাতীয় পতাকা এবং নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ডিসি কার্যালয়ে জড়ো হন। তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হয় ‘পানি সরাও, মানুষ বাঁচাও’। কর্মসূচিতে অংশ নেওয়া মনিরামপুর উপজেলার পদ্মনাথপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব জাহাঙ্গীর আলম বলেন, তাঁর মাছের ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। একমাত্র বসতঘরেও পানি ঢুকে পড়েছে। উঠানে কোমর সমান, রান্নাঘর ও গোয়ালঘরে হাঁটুসমান পানি। সাপ ও পোকামাকড়ের ভয়ে স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে নিয়ে তিনি উঁচু সড়কের পাশে অস্থায়ী পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সরকার বদলায়, কিন্তু ভবদহের মানুষের দুর্ভোগের শেষ হয় না। আমডাঙ্গা খাল খনন ও বিল কপালিয়ায় টিআরএম চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিনি। ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধানে এর আগে চার দফা দাবি জানিয়েছিল ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এ দাবিতে গত ২৬ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। স্মারকলিপিতে তখন বলা হয়েছিল, দ্রুত দাবি বাস্তবায়িত না হলে ৩ আগস্ট ডিসি কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন এবং বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; খর্ণিয়া দক্ষিণ পাশের বাঁধসহ সব অস্থায়ী বাঁধ অপসারণ এবং খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত নদীর পলি অপসারণ; আইডব্লিউএমের সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে টিআরএম বাস্তবায়ন এবং নদী খননের সঙ্গে সমন্বিত সংস্কার কার্যক্রম গ্রহণ এবং পানিবন্দি মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সমাবেশে বক্তারা বলেন, অসম্পূর্ণ নদী খনন, আমডাঙ্গা খাল সংস্কারে দীর্ঘসূত্রতা এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাই ভবদহের জলাবদ্ধতাকে আরও ভয়াবহ করে তুলেছে। ২০২৫ সালে ১৪০ কোটি টাকার নদী খনন প্রকল্প নিয়ে নতুন আশার সৃষ্টি হলেও কয়েক দিনের টানা বর্ষণেই সেই আশা ভেসে গেছে। বর্তমানে দুই শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, নদী খননের পাশাপাশি টিআরএম বাস্তবায়ন ছাড়া ভবদহ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাঁর ভাষায়, ভবদহের বর্তমান সংকট শুধু প্রাকৃতিক দুর্যোগের ফল নয়; বরং দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতারও প্রতিফলন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘ইতোমধ্যে সরকারের দায়িত্ব পেয়ে আমরা দলীয়ভাবে ভবদহ এলাকা পরিদর্শন করেছি। যশোরবাসীর নানা সমস্যা সমধানে ইতোমধ্যে যশোরের সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নানা উদ্যোগ নিয়েছেন। ভবদহের সমস্যা নিরসনে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছেন। আশা করি, যশোরবাসীর দুঃখ এই সরকারের হাত ধরে লাঘব হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক