পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেয়ায় হুমকির মুখে শাহরুখ খান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুন, ২০২৫
৮:১৯ পূর্বাহ্ণ
269 ভিউ

পাকিস্তানি খেলোয়াড়দের দলে নেয়ায় হুমকির মুখে শাহরুখ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:১৯ 269 ভিউ
বলিউড তারকা শাহরুখ খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সে দুই পাকিস্তানি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করায় কট্টর হিন্দুত্ববাদীদের তীব্র সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন। নতুন মৌসুমের জন্য দলটি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও তরুণ খেলোয়াড় উসমান তারিকের সাথে চুক্তি করেছে। আমির আগেও সিপিএলে খেলেছেন, তবে উসমানের জন্য এটি হতে যাচ্ছে অভিষেক মৌসুম। এই সিদ্ধান্ত সামনে আসতেই কিছু হিন্দু চরমপন্থী শাহরুখের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে একজন ভারতীয় হিসেবে তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন। তারা দেশপ্রেমের দোহাই দিয়ে চুক্তি বাতিলের দাবি জানায়। ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, প্রথমে সোশ্যাল মিডিয়ায় চাপ সৃষ্টি করা হলেও ভবিষ্যতে শাহরুখকে মাঠের বাইরেও চরমপন্থীদের রোষানলে পড়তে হতে পারে। তবে, এখন পর্যন্ত শাহরুখ খানের দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয়নি। এই ঘটনায় বলিউড তারকার ক্রীড়া সম্পৃক্ততা ও রাজনৈতিক টানাপড়েন আবারো আলোচনায় এসেছে। সূত্র : এক্সপ্রেস নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার