ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী – বর্ণমালা টেলিভিশন

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ | ৯:৪৭ 100 ভিউ
জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন ভুক্তভোগী ওই নারী। রোববার (১ মার্চ) রাত ৭টার পরে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন। এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যান। তারা আরও জানান, নজরুল এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। মান সম্মানের কথা ভেবে এই নারী বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন ওই নারী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে ধস্তাধস্তি করে ঘরে বিছানায় নিয়ে যায়। ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম বাঁচাতে তিনি কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনার বিষয়ে আইনগত অবস্থা নেওয়া হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক