মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ জুন, ২০২৬
৫:২৫ পূর্বাহ্ণ
56 ভিউ

মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ | ৫:২৫ 56 ভিউ
পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে। শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০শে জুন, শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। মামলার বরাতে পুলিশ জানায়, গত তিন মাস ধরে মসজিদে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যাচ্ছে মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে মসজিদে যান। সেখানে গিয়ে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। ভুক্তভোগী শিশুটির মা বলেন, “ছুটির সময় পার হলেও মেয়ে বাসায় না ফেরায় আনতে গিয়ে মসজিদের ভেতরে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। বিষয়টি দেখে সবাইকে ডাকাডাকি করলে তারা এসে ইমামকে আটক করে। আমার নিষ্পাপ মেয়ের সাথে যে হুজুর এই কাজ করেছে আমি তার ফাঁসি চাই।” ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, “খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।” তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক