দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমা নিয়ে হচ্ছে আলোচনা – বর্ণমালা টেলিভিশন

দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমা নিয়ে হচ্ছে আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৩৯ 143 ভিউ
কয়েক বছর আগেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল দেশের মধ্যেই। তবে সময় বদলেছে। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সেটাই যেন মনে করিয়ে দিলেন সুপারস্টার শাকিব খান। রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমনটাই বলেন। শাকিব খান বলেন, ‘আগে আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু আমরাই কথা বলতাম। এখন সেই চিত্র বদলেছে। বেশ কয়েক বছর ধরে দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরাও রিভিউ দিচ্ছেন, এবং সেটা দিনদিন আরও বাড়ছে। আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষ রিভিউ করছে। এর অর্থ হচ্ছে, আমাদের সংস্কৃতি নিয়ে বৈশ্বিক আগ্রহ তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে আমাদের পণ্যগুলোর মানোন্নয়নের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর বিভিন্ন দেশে অবস্থিত কারখানাগুলোর মাধ্যমে গুণগত মান বজায় রেখে উৎপাদন করা হচ্ছে।’ আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিনেমাটির পোস্টার, টিজার ও গান ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। এ নিয়ে শাকিব বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া দারুণ! সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার বিষয়।’ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত লিলি হালাল বিউটি সোপ-এর বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, সংগীতশিল্পী তানজিব সারোয়ার, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল এবং অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ