এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা – বর্ণমালা টেলিভিশন

এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:২৭ 171 ভিউ
দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্সের পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে। সিনেমার নাম এখনো গোপন, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তৈরি করেছে। আর শ্রীলীলার যুক্ত হওয়ায় সে উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে। ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা, এই তিন তারকাই নিজেদের চরিত্রের জন্য নিজেকে নতুন করে গড়ছেন। এটি এমন এক প্রকল্প, যা তাদের অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যদিও সিনেমাটি নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। এদিকে রণবীর সিং এবার ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনচিত্রে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডির শক্তিশালী মুখ রাজপাল যাদব। বিজ্ঞাপনটি একটি “অ্যাকশন-কমেডি এনসেম্বল”, যেখানে থাকবে অ্যাটলির নিজস্ব স্টাইলের স্ট্যান্ট ও চমকপ্রদ ভিজ্যুয়াল। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন