তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম – বর্ণমালা টেলিভিশন

তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১২ 147 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। পর্দায় হোক বা বাস্তব জীবনে, সাহস যেন তার দ্বিতীয় পরিচয়। নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক অভিনেত্রী তিনি। চরিত্র যেটাই হোক,অভিনয়ে নিজস্ব ছাপ রেখে যান এই সুন্দরী। তবে এ বার যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। নতুন এক সিনেমায় ‘হাঁটুর বয়সি’ তরুণ এক অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমে জড়াতে চলেছেন তিনি। বয়সের ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে, কারিনা এবার ভালোবাসার এমন গল্প শোনাবেন, যা চমকে দেবে দর্শকদেরও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই সিনেমায় কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। আর এই চলচ্চিত্রের চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এই সিনেমার গল্প লিখেছেন হুসাইন দালাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিনেমার নাম এবং বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ হয়নি। কারিনাকে সবশেষ দেখা যায় রহিত শেঠি পরিচালিত 'সিংহাম এগেইন' সিনেমায়। যেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিংসহ অনেকে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। কিন্তু পর্দায় রণবীর ও তার বয়সের ব্যবধানের কারণে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক। এ ছাড়া ‘সিকান্দার’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়ামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন