দুমকিতে ধর্ষক গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

দুমকিতে ধর্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:৩৫ 115 ভিউ
দুমকিতে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে শাহীন হাওলাদার (৪৩) ওরফে কসাই শাহীন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দুমকি আনন্দ বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা রহিম হাওলাদারের ছেলে পীরতলা বাজারের মাংস ব্যবসায়ী শাহীনের সঙ্গে একই লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গার্মেন্টসকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত ২৬ ফেব্রুয়ারি রাতেও শারীরিক সম্পর্ক করে। ওইদিন বিয়ের জন্য বেশ চাপ দিলে শাহীন অস্বীকার করে দ্রুত চলে যান এবং সকল যোগাযোগ বন্ধ করে দেন। গত ২৮ ফেব্রুয়ারি সকালে শাহীনকে খুঁজতে উপজেলার আনন্দবাজার এলাকায় গেলে তিনিসহ তার স্ত্রী শারমিন (৩০) ও ছেলে মিয়াদ (১৮) মিলে ওই নারীকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখেন। পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত শাহীনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় শাহীনকে কোর্টে চালান দেওয়া হয়। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন মামলার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আসামিকে কোর্টে চালান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার