নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি
ইরান প্রতিদিন ইসরায়েলে হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।
সোমবার ইরানের আধাসরকারি মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত। আমাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক সুবিধাগুলো এত বিশাল যে, আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ এখনো প্রদর্শন করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমাদের সামরিক সরঞ্জাম শেষ হবে না, এমনকি প্রতিদিন দুই বছর ধরে ক্ষেপণাস্ত্র ছুড়লেও।’
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভিও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘জায়োনিস্টরা জানে আমাদের নৌবাহিনী, কুদস ফোর্স এমনকি সেনাবাহিনীর বড় অংশ এখনো যুদ্ধে নামেনি।’
সাফাভি আরও জানান, ‘আমরা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করেছি এবং সেগুলোর অবস্থান নিরাপদ।’
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে অন্তত ৯৩৫ জন নিহত হয় এবং আহত হয় ৫ হাজার ৩৩২ জন।
প্রতিশোধে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়।
২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘটিত এক যুদ্ধবিরতিতে এ সংঘাত শেষ হয়।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]