তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুলাই, ২০২৫
৭:০৪ পূর্বাহ্ণ
219 ভিউ

তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:০৪ 219 ভিউ
আলোচনা ছাড়াই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত টেক্সটাইল শিল্পের ওয়ার্কিং ক্যাপিটালকে সংকুচিত করবে, যা শিল্পের জন্য বর্তমান প্রেক্ষাপটে আত্মঘাতী সিদ্ধান্ত। এর পরিপ্রেক্ষিতে শিল্পের স্বার্থে তুলা আমদানিতে এআইটি প্রত্যাহার ও সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিটিএমএ। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও। টেক্সটাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতির নেতিবাচক প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্ব মন্দার কারণে অন্য দেশের পাশাপাশি আমাদের শিল্প, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময়ের মধ্যে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ডলারের সংকট, টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি, ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১৫-১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি এবং রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস, টাকার অবমূল্যায়নের কারণে টেক্সটাইল শিল্প সমস্যায় আছে। পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলো থেকে শুল্ক পরিশোধ ব্যতীত বন্ড সুবিধায় অবাধে সুতা আমদানি করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাকসহ টেক্সটাইল এবং অ্যাপারেল খাতে বিনিয়োগের পরিমান ৭৫ বিলিয়ন ডলার। সরকারের যথাযথ সহযোগিতা পেলে ২০৩০ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বিটিএমএর চিঠিতে বলা হয়, সরকার তুলা আমদানির ওপর সংশ্লিষ্ট সমিতির সঙ্গে আলাপ আলোচনা ব্যতিরেকে ২ শতাংশ এআইটি আরোপ করেছে। এই সিদ্ধান্ত আত্মঘাতী। এর ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, শিল্পের সক্ষমতাকে প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে দেবে। কোনো অবস্থাতেই দেশীয় টেক্সটাইল মিলগুলো এআইটি দিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে না। অগ্রিম আয়কর কীভাবে শিল্পের ওয়ার্কিং ক্যাপিটালকে সংকুচিত করবে তার হিসাব তুলে ধরা হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, প্রত্যেকবার তুলা খালাসের ক্ষেত্রে ২ শতাংশ এআইটি দিতে হলে বছর শেষে তা ২৯ শতাংশ হয়ে যাবে, যা টেক্সটাইল খাতের মতো আমদানি পরিপূরক শিল্পের জন্য অসহনীয়। এভাবে চক্রবৃদ্ধি হারে অগ্রিম আয়কর পরিশোধ করতে হলে তিন বছরের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল শূন্য হয়ে যাবে। সুতা উৎপাদনে ভ্যাট বাড়ানোর ফলে শিল্প ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, বাজেটে সুতা উৎপাদনে সুনির্দিষ্ট করের পরিমাণ ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা স্পিনিং খাতে মারাত্মকভাবে বিরূপ প্রভাব ফেলবে। এতে স্থানীয় বাজারে সুতা বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে। তখন ক্রেতারা দেশীয় স্পিনিং মিল থেকে সুতা কিনবে না। যার পরিপ্রেক্ষিতে অনেক টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাবে। এতে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধে ঝুঁকির সৃষ্টি হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার