ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫
৭:১২ পূর্বাহ্ণ
92 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ট্রাম্পকে কটাক্ষ করলেন সালমান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১২ 92 ভিউ
‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়ে বিশ্বরাজনীতির প্রসঙ্গ টেনে আনেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি মন্তব্য করেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!” সরাসরি নাম না বললেও দর্শক ও নেটিজেনরা ধারণা করেন, ইঙ্গিতটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। ট্রাম্প গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন— ভারত–পাকিস্তান বা ইসরায়েল–ফিলিস্তিন প্রসঙ্গে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো বারবার তা নাকচ করেছে। তবুও তার সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলছেন। সালমানের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। টুইটার থেকে রেডিটে ভিডিও ক্লিপ ভাইরাল হয়। নেটিজেনরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ লেখেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” আবার কেউ বলেন, “ভাইজানের এই লাইনটা অসাধারণ।” এমনকি কেউ ঠাট্টা করে মন্তব্য করেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!” ‘বিগ বস ১৯’-এর সূচনাই হয়েছিল রেকর্ড দর্শক নিয়ে। শো-এর প্রতিটি সপ্তাহান্তে সালমানের উপস্থিতি বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে। প্রতিযোগীদের দ্বন্দ্ব, ভেতরের নাটক ও সালমানের খোলামেলা মন্তব্য মিলিয়ে দর্শকরা মুগ্ধ হচ্ছেন। সম্প্রতি একই শোতে সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিককে তার অলস আচরণের কারণে কটাক্ষ করেছেন সালমান। তিনি মন্তব্য করেন, “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” দিনের বেলা ঘুমানোর অভ্যাসের কারণেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এদিকে বড় পর্দাতেও সক্রিয় সালমান খান। তিনি বর্তমানে পরিচালক অপূর্ব লাখিয়ার যুদ্ধভিত্তিক ছবি “ব্যাটল অফ গালওয়ান”-এর শুটিং করছেন লাদাখে। ছবির কাহিনিতে ভারত–চীন সেনাদের সংঘর্ষ তুলে ধরা হচ্ছে। সব মিলিয়ে ছোট পর্দায় রাজনৈতিক মন্তব্য আর বড় পর্দায় বাস্তব যুদ্ধের গল্প— সালমান খানের প্রভাব যেন দুই জগতেই সমানভাবে আলোচনায় রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার