টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ | ৫:১৯ 26 ভিউ
ইয়াসির আলির ক্যারিয়ারসেরা হাফ-সেঞ্চুরি এবং নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পরও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেল না বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩৭ রান। মারুমানিকে (১৪) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন নাহিদ রানা। তবে অন্য প্রান্তে বেনেট আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ৩০ বলে ৪৪ রানের একটি লক্ষ্যভেদী ইনিংস খেলে তিনিও রানার শিকার হন। এরপর মোহাম্মদ সাইফুদ্দিনের জোড়া আঘাতে ডিওন মায়ার্স ও অধিনায়ক সিকান্দার রাজা দ্রুত বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। ১৮তম ওভারে মিল্টন শুম্বা ও তাশিঙ্গা মুসেকিওয়াকে ফিরিয়ে জিম্বাবুয়েকে আরও কোণঠাসা করে ফেলেন নাহিদ রানা। তবে শেষ দিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সের অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি জিম্বাবুয়েকে ১৭০ রানের লড়াকু পুঁজি এনে দেয়। বার্ল ২৫ বলে ৩০ রান এবং ইভান্স ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। নাহিদ রানা তার প্রথম ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিলেও শেষ ওভারে ইভান্সের মারমুখী ব্যাটিংয়ের কারণে ১৮ রান খরচ করেন। শেষ পর্যন্ত রানা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৪-২৬ নিয়ে মাঠ ছাড়েন। সাইফুদ্দিন নেন ৩৫ রানে ২ উইকেট। রান তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয় ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম যোগ করেন ২৫ রান। তবে রিচার্ড এনগারাভার জোড়া আঘাতে হঠাৎই খেই হারিয়ে ফেলে দল। সাইফ ১২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন এবং তানজিদ ৮ বলে ১৬ রান করে এনগারাভার দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর পারভেজ হোসেন ইমন মাত্র ৫ রান করে ব্লেসিং মুজারাবানির বলে আউট হলে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। দলের এই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ইয়াসির আলি। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ রানের একটি জুটি গড়েন তিনি। কিন্তু দলীয় ৭৩ রানের মাথায় হৃদয় (১৪) মিল্টন শুম্বার বলে ক্যাচ দিয়ে ফেরেন। নুরুল হাসান সোহানও (৩) রান আউটের শিকার হলে বাংলাদেশ কঠিন চাপে পড়ে যায়। ইয়াসিরের প্রতিরোধ ও নাটকীয় ধস এক প্রান্ত আগলে রেখে লড়ে যান ইয়াসির আলি। ৩৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। শেখ মাহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন ইয়াসির। কিন্তু ১৭তম ওভারে মাহেদীকে (১৯) মুজারাবানি ফিরিয়ে দিলে এই জুটি ভেঙে যায়। পরের ওভারে ইয়াসিরের প্রতিরোধও ভেঙে পড়ে। এনগারাভার বলে শট খেলতে গিয়ে ক্যাচ দেওয়ার আগে ইয়াসির খেলেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৫৪ রানের (৩৮ বল, ২টি চার ও ৩টি ছক্কা) ইনিংসটি। ইয়াসিরের বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং লাইনে তাসের ঘরের মতো ধস নামে। শেষ ৫টি উইকেট বাংলাদেশ হারায় মাত্র ৮ রানের ব্যবধানে। ফলে ১৯ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে বল হাতে রিচার্ড এনগারাভা ২৬ রানে ৪টি এবং ব্লেসিং মুজারাবানি মাত্র ১৭ রানে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক