জল সনদে চাকুরি, কলেজ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫
৬:৪২ অপরাহ্ণ
162 ভিউ

জল সনদে চাকুরি, কলেজ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৬:৪২ 162 ভিউ
কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রভাষকের জাল সনদের কারণে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযুক্ত প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির সাথে রেষারেষি চরমে পৌঁছেছে। প্রভাষক সামছুজ্জোহার বিরুদ্ধে কম্পিউটার শিক্ষা সনদ তদন্তে জাল অভিযোগ প্রমাণিত হওয়ার পর কেন বেতন বন্ধ করা হবে না জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। জানা গেছে, ২০০২ সালের ১ অক্টোবর তারিখে জাল কম্পিউটার সনদ দেখিয়ে তিনি কলেজে প্রভাষক পদে নিয়োগ পান এবং পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে সরকার থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ জোর করে বাগিয়ে নেন। বিষয়টি নিয়ে কলেজেরই অপর প্রভাষক মোঃ আব্দুল কাওয়ুম কর্তৃক দাখিল করা এক লিখিত অভিযোগের ভিত্তিতে মাউশি তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর মে ২০২৫ সালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় (১২ মে ২০২৫, ক্রমিক ২৩) সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জুকে জাল সনদের কারণে (স্টে পেমেন্ট) বেতন/ভাতা বন্ধ করার বিষয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। মাউশির নোটিশে উল্লেখ করা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৭.৯ এবং ১৮.১(৬) অনুচ্ছেদ অনুযায়ী কেন তার এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা জানতে ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি কলেজের বৈধ অধ্যক্ষকে লিখিত ব্যাখ্যা এবং গভর্নিং বডির সভাপতিকে মতামত প্রদান করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রভাষক সামছুজ্জোহা রঞ্জু বলেন, আমার কম্পিউটার সনদ জাল নয়, এটি ষড়যন্ত্র। কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, মাউশি কর্তৃক নোটিশ পেয়েছি ওই শিক্ষকের কম্পিউটার সনদ জাল। এ বিষয়ে কর্তৃপক্ষ প্রমাণ পেয়েছে। তবে কলেজে এই শিক্ষকের জল সনদে চাকুরি করার বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী