ছন্দে ফেরার আভাস পেসার ইবাদতের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুন, ২০২৫
১১:১৯ পূর্বাহ্ণ
269 ভিউ

ছন্দে ফেরার আভাস পেসার ইবাদতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:১৯ 269 ভিউ
ক্রিকেটারদের ঈদের ছুটি শেষ হয়েছে আগে। এরই মধ্যে কেউ কেউ অনুশীলন করেছেন আলাদাভাবে। আগামীকাল সকালে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশ লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টেস্ট দল। বুধবার প্রথমদিনের খেলায় ব্যাটিংয়ে কেউ তেমন ভালো করতে পারেননি। বোলিংয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন দীর্ঘদিন পর ফেরা ইবাদত হোসেন। শ্রীলংকা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। প্রথম টেস্ট ১৭ জুন গলে শুরু। শ্রীলংকা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলংকায় যাবেন নাজমুল হোসেনরা। গতকাল প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলের সাদমান ইসলাম ১৭ ও নাজমুল হোসেন করেন ৪০ রান। মুমিনুল হক ও মুশফিকুর রহিম দুজনই শূন্যতে ফেরেন। পরে মুমিনুল করেন ৭৮ রান। লিটন দাস ৪৩। তিনটি করে উইকেট নেন ইবাদত হোসেন ও স্পিনার নাঈম হাসান। নাহিদ রানা ও হাসান মুরাদ একটি করে উইকেট পান। বোলিংয়ে বিসিবি সবুজ দলের একটি উইকেট নেন লাল দলের পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, সবশেষ শ্রীলংকা সফরে ভালো করার রেকর্ড রয়েছে মুশফিকুর রহিমদের। শ্রীলংকার বিপক্ষে এখনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ শ্রীলংকার মাটিতে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ ড্র করেছিল সফরকারীরা। বাংলাদেশ হেরে যায় ১-০তে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক