নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবন থেকে ২০২৪-এর ৫ই আগস্ট থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে কালো শপিং ব্যাগের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার একটি দল আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সংলগ্ন পরিত্যক্ত শিক্ষাভবনে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে একটি টরাস ব্র্যান্ডের পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ই আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রের একটি।
তবে অস্ত্রটি কার বা কারা ওই পরিত্যক্ত ভবনে লুকিয়ে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]