গৃহপরিচারিকার সংবাদ সম্মেলন, পরীমনি বললেন ‘হাস্যকর’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মে, ২০২৫
১০:৫৯ পূর্বাহ্ণ
154 ভিউ

গৃহপরিচারিকার সংবাদ সম্মেলন, পরীমনি বললেন ‘হাস্যকর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৫৯ 154 ভিউ
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার দুই গৃহপরিচারিকা। এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। তবে পুরো ঘটনা শুনে হাসছেন পরীমনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গৃহপরিচারিকা পিংকি আক্তার। তিনি অভিযোগ করেন, শিশুকন্যাকে খাবার দেওয়াকে কেন্দ্র করে পরীমনি তাকে মারধর করেছেন। পিংকির সঙ্গে আরও অভিযোগ তোলেন আরেক গৃহপরিচারিকা শিরিন আক্তার। তার দাবি, পরীমনি তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এবং ১ মাসের বেতন না দিয়েই কাজ থেকে বের করে দিয়েছেন। সংবাদ সম্মেলনে পিংকি আক্তার দাবি করেন, পরীমনির বাসার সিসিটিভি ফুটেজ প্রকাশ করলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। তারা এই বিষয়ে তদন্তেরও দাবি জানান। পিংকি আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘কাদের এজেন্সির মাধ্যমে পরীমনির বাসায় কাজ পাই। কাজ ছিল বাচ্চার দেখাশোনা করা। তিনি আমাকে বাসার অন্য কাজও করাতেন।’ তিনি আরও বলেন, ‘ঘটনার দিন ২ এপ্রিল তার বাচ্চাকে বসিয়ে রেখে বাজারের লিস্ট করছিলাম। এ সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে পরীমনির কাছে আসা সৌরভ নামের এক ব্যক্তি বাচ্চাকে সলিড খাবার খাওয়ানোর পরামর্শ দেন। তাকে বলেছিলাম, কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে। কাজ শেষ করে ওকে দুধ খাওয়াব।’ দুধের কথা শুনেই পরীমনি ক্ষিপ্ত হন অভিযোগ করে পিংকি বলেন, ‘আমার আগে যে গৃহকর্মী ছিলেন, বাচ্চা কান্না করলে তিনিও মাঝেমধ্যে দুধ দিতেন। সে জন্য আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এর মধ্যে পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তুকারি করে অকথ্য ভাষায় গালাগাল করেন, কেন আমি বাচ্চার জন্য দুধ নিয়েছি।’ নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে পিংকি বলেন, ‘একপর্যায়ে তিনি আমাকে থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমাকে হাসপাতালে নিয়ে যান। তিনি আমাকে বলেন, “তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব, এখানেই চিকিৎসা করব।” এ কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। তিনি সৌরভকেও গালাগাল করতে থাকেন।’ পিংকি আক্তার বলেন, ‘একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। প্রায় ১ ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। বাসার আরেক গৃহকর্মী বৃষ্টিকে বলি আমাকে যেন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বৃষ্টি বলেন, পরীমনি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তখন আমি বাথরুমে গিয়ে লুকিয়ে এজেন্সির কাদের ভাইকে ফোন করে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই। তিনি যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনিও আমাকে সাহায্য করেননি। উল্টো দুদিন পর পরীমনিকে আরেকজন গৃহকর্মী দিয়ে যান। বাধ্য হয়ে আমি ৯৯৯-এ ফোন করি এবং পুলিশকে জানাই।’ সংবাদ সম্মেলনে পিংকি বলেন, ‘পুলিশ পরীমনির বাসার সামনে এলে পরীমনি বৃষ্টিকে বলেন, আমাকে যেন বাসার নিচে নামিয়ে দিয়ে আসে। বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন। আমি রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই এবং প্রাথমিকভাবে থানায় একটি অভিযোগ দিই। এখন তিনি আমার বিরুদ্ধে নানারকম মিথ্যাচার করে বেড়াচ্ছেন।’ পরীমনির বাসায় কাজ করেছেন দাবি করা আরেক গৃহপরিচারিকা শিরিন অভিযোগ করে বলেন, ‘পরীমনি আমার এক মাস চার দিনের বেতন বকেয়া রেখে অকথ্য ভাষায় গালাগালি করে বাসা থেকে বের করে দিয়েছে। আমার আগেও দুজনের সঙ্গে একই কাজ করেছেন।’ এসব অভিযোগ পুরোনো। তবু এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় পরীমনির সঙ্গে। অভিনেত্রী ঘটনাটি শুনে হাসতে থাকেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘যে ঘটনা ইতিমধ্যে আদালতে উঠে গেছে, সেটা নিয়ে কেন প্রেস কনফারেন্স করতে হচ্ছে? যে ঘটনার বিচার আদালত করবেন, সেটা কেন মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হচ্ছে?’ পিংকি আক্তারের অভিযোগগুলো শুনে পরীমনি বলেন, ‘ওর বক্তব্য হাস্যকর। আমি নাকি ওকে আধঘণ্টা ধরে থাপ্পড় দিয়েছি! আমার বাচ্চার কামড়ে সে নাকি অজ্ঞান হয়ে গেছে! আমার বাচ্চা কি ভ্যাম্পায়ার নাকি?’ পরীমনি বলেন, ‘আমার পরিবার চলে গৃহকর্মীদের সাহায্যে। তাদের নিয়েই আমার সবকিছু। এতগুলো মানুষ আমার সঙ্গে থাকে, এত বছর হয়ে গেল, কেউ তো কখনও এ রকম অভিযোগ করেনি! এটা একটা প্রতারক চক্রের কাজ, কেউ ওদের দিয়ে এসব করাচ্ছে। এই মেয়েটি আগেও একটা পরিবারে কাজ করতে গিয়ে এ রকম অভিযোগ করেছিল, ভিডিও আছে।’ নির্যাতনের অভিযোগ এনে গত ১৭ এপ্রিল পরীমনিকে ১ নম্বর আসামি করে আদালতে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামে এক ব্যক্তিকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে