গাজীপুরে ছাঁটাই করা ১৭ শ্রমিকের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুলাই, ২০২৫
৬:৫০ অপরাহ্ণ
209 ভিউ

আরও খবর

সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে

পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

গাজীপুরে ছাঁটাই করা ১৭ শ্রমিকের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৬:৫০ 209 ভিউ
গাজীপুরের কালিয়াকৈরে সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। আজ সকাল ৯টার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় গাজীপুরের কালিয়াকৈরে সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের কালিয়াকৈরে ছাঁটাই করা ১৭ শ্রমিককে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিকের সূত্রে জানা গেছে, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল আটটার দিকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা—পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থী। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। তারপর ও কারখানা কর্তৃপক্ষ ১৭ জনকে ছাঁটাই করেছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে কর্তৃপক্ষ শ্রমিকদের শনিবারের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ও শ্রমিকদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আন্দোলন ত্যাগ করে চলে যায়। রোববার সকালে যথারীতি কারখানা খুলে দেয়ার হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে