গাজীপুরে চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ
182 ভিউ

গাজীপুরে চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৩৫ 182 ভিউ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটা একটি বড় মার্কেট। এ মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ অজানা এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত